সামসি, ৭ আগস্ট: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শুক্রবার রতুয়া থানার সামসি পুলিশ ফাঁড়ির উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। ৪২০ মোড় থেকে শুরু হয়ে র্যালিটি সামসি বাইপাস ট্রাফিক মোড় পর্যন্ত যায়। ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। হেলমেটবিহীন মোটরবাইক চালকদের গোলাপ ফুল দিয়ে হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝান রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য। কর্মসূচিতে বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাও অংশ নেন। উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরাও।







