চাঁচল, ৭ আগস্ট: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শুক্রবার চাঁচল থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে ট্রাফিক কর্মীদের প্রয়োজনীয় কিট বিতরণ করা হয়। পরে চাঁচল বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের হেলমেট দেওয়ার পাশাপাশি গম্ভীরা গানের মাধ্যমে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা প্রচার করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়, এসডিপিও সোমনাথ সাহা, ডিএসপি ট্রাফিক মঙ্গেশ সুব্বা, আইসি জয়দেব ঘোষ, ট্রাফিক ইনচার্জ সুব্রত বসাক, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুদীপ্ত ঘোষ। বক্তারা জানান, নিরাপদ সড়ক গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও সমান জরুরি।







