হরিশ্চন্দ্রপুর: কুশিদা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভেস্তে গেল, জেলবন্দি বিজেপি সদস্যকে সরানোর অভিযোগে বিক্ষোভ
হরিশ্চন্দ্রপুর:

মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতে প্রধান শামিমা পারভিনের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বুধবার সংখ্যাগরিষ্ঠতার অভাবে ভেস্তে যায়। অনাস্থাকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে জেল হেফাজত থেকে সভায় আনা বিজেপি সদস্য শঙ্কর চন্দ্র রায় উপস্থিতির স্বাক্ষর করার পর তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। ফলে তিনি ভোটে অংশ নিতে পারেননি এবং একজন সদস্যের অভাবে অনাস্থা ব্যর্থ হয়। ঘটনার প্রতিবাদে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস, সিপিএম ও বিজেপির সদস্যরা। যদিও পুলিশের দাবি, শঙ্কর চন্দ্র রায় নিজেই প্রিসাইডিং অফিসারকে জানিয়েছিলেন যে তিনি ভোট দেবেন না। ফলে প্রধান পদে বহাল থাকেন শামিমা পারভিন।







