নারী শক্তির হাত ধরেই প্রাকৃতিক চাষে নতুন দিগন্ত, মালদা কেভিকে-তে ৩২ ‘কৃষি সখী’র আবাসিক প্রশিক্ষণ শুরু

রতুয়া, ৫ আগস্ট: গ্রামীণ নারী শক্তিকে স্বনির্ভর করে প্রাকৃতিক চাষের প্রসারে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে)-তে বুধবার ৩২ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে নিয়ে পাঁচ দিনের আবাসিক প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো। চাঁচল-২, পুরাতন মালদা ও কালিয়াচক-৩ ব্লকের এই প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে ‘কৃষি সখী’ হিসেবে কৃষকদের বন্ধু হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন আইসিএআর-আটারি, কলকাতার ডিরেক্টর ড. প্রদীপ দে এবং প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড. অভিজিৎ হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেভিকে-র সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ড. রাকেশ রায়, সহকারী কৃষি অধিকর্তা জনার্দন ভট্টাচার্য, কোর্স কো-অর্ডিনেটর ড. ভবানী দাস, জয়েন্ট কোর্স কো-অর্ডিনেটর ড. শুদ্ধশুচি দাস, ড. অদ্বৈত মণ্ডল, ড. পারমিতা ভৌমিক ও ড. ভিক্টর সরকার। আগামী পাঁচ দিনে প্রাকৃতিক চাষের বিভিন্ন কৌশলে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ধাপে ধাপে আরও এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে কৃষিবিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 54 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 68 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 60 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক