হরিশ্চন্দ্রপুর: ফুলহার নদীর ভাঙন প্রতিরোধের কাজ ঘিরে ফের বিতর্ক। মালদহের হরিশ্চন্দ্রপুরের রশিদপুরে সেচ দফতরের উদ্যোগে চলা বাঁশের পাইলিংয়ের কাজ জলের স্রোতেই তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রবিবার কাজে অনিয়ম ও নির্ধারিত সিডিউল না মানার অভিযোগ তুলে একাংশ গ্রামবাসী কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, পাইলিং মজবুত করতে পর্যাপ্ত উপকরণ ব্যবহার করা হচ্ছে না। যদিও সেচ প্রতিমন্ত্রী জয়েল মুর্মু জানিয়েছেন, সরকারি সিডিউল মেনেই কাজ করতে হবে। রশিদপুরের ঘটনার বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন বলেও জানান।







