চাঁচল, ১ আগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় বিকশিত ভারত-জি রাম জি প্রকল্পের আওতায় ১০০ মিটার কংক্রিট রাস্তা নির্মাণের কাজের সূচনা হল শনিবার। প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে বগচড়া শ্মশানঘাটের এই রাস্তা নির্মিত হবে। ফিতে কেটে কাজের শিলান্যাস করেন পঞ্চায়েত সমিতির সদস্য দোলন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান রেজাউল খান-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। শ্মশান, খেলার মাঠ, কৃষিজমি ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, প্রকল্পে স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হবে। প্রধান জানান, আগের মতোই এলাকায় মাটি কাটার কাজও চলবে।







