মালদহ: ফেসবুকে সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মালদহের চাঁচল মহকুমার একটি এলাকায় এক একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, এক যুবকের মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের জেরেই ওই ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই যুবকটি তাঁকে বিভিন্নভাবে হেনস্তা করছিল। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে ফোনে ও অনলাইনে কথা হয় বলে জানা গিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।







