চাঁচল: মাত্র ৪০০ টাকা মাসিক ভাতা, তাও বছরে মাত্র ১০ মাস। এই সামান্য টাকায় সংসার চালানো অসম্ভব বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার চাঁচল-১ ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মিড-ডে মিল কর্মীরা। সিআইটিইউ অনুমোদিত রাজ্য মিড-ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃত্বে ব্লক প্রশাসনের হাতে ১১ দফা দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়। দাবির মধ্যে রয়েছে বছরে ১২ মাস ভাতা, মাসিক ২৬ হাজার টাকা বেতন, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যবিমা, অবসরকালীন ভাতা, উৎসব বোনাস ও কাজের নিরাপত্তা। বিক্ষোভে উপস্থিত ছিলেন সিআইটিইউর জেলা সভাপতি মনোয়ারুল আলম-সহ অন্যান্য নেতৃত্ব।







