চাঁচল, ৩০ জুলাই: মালদার চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান রেজাউল খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ভেস্তে গেল। ২০ সদস্যের পঞ্চায়েতে অনাস্থা পাশের জন্য প্রয়োজন ছিল ১১ জন সদস্যের সমর্থন। কিন্তু তলবি সভায় বিরোধী শিবিরে উপস্থিত ছিলেন মাত্র ৯ জন সদস্য। ফলে নিয়ম অনুযায়ী অনাস্থা খারিজ হয়ে যায় এবং প্রধান স্বপদে বহাল থাকেন। সভাকে ঘিরে ছিল কড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। অনাস্থা ব্যর্থ হওয়ার পর রেজাউল খান বলেন, মানুষের উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের ‘জি রামজি’ প্রকল্প নিয়েও এদিন আলোচনা হয়েছে।






