রতুয়া: অনাস্থায় প্রধান অপসারিত হওয়ার পর মালদার রতুয়া-২ ব্লকের শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন তৃণমূলের বিবি সেরিনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তৃণমূলের ৭ সদস্যের পাশাপাশি সিপিএমের ৪ ও কংগ্রেসের ১ সদস্য তাঁর পক্ষে ভোট দেন। নির্বাচনকে ঘিরে গ্রাম পঞ্চায়েত চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। পুকুরিয়া থানার আইসি সোনাম শেরপা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল। নবনির্বাচিত প্রধান বিবি সেরিনা বলেন, মানুষের স্বার্থে উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।







