হরিশ্চন্দ্রপুরঃ মালদার চাঁচল মহকুমাস্তরের সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা হল। আন্তঃস্কুল সুব্রত কাপ ফুলবল টুর্নামেন্টের এবার ৬৫তম বছর। শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল মাঠে ওই প্রতিযোগিতা হয়। এদিন অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে অনুপনগর কেএফজি বিদ্যাপীঠকে হারিয়ে জয়ী হয় পিপলা হাই স্কুল। অনুপনগরকে টাই ব্রেকারে ২-০ গোলে হারিয়ে দেয় পিপলা। অনূর্ধ্ব ১৫ ছেলেদের বিভাগে মুখোমুখি হয় হরিশ্চন্দ্রপুর হাই স্কুল ও ভুনা আদিবাসী হাই স্কুল। নির্দিষ্ট সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় টাই ব্রেকার হয়। টাই ব্রেকারে ২-০ গোলে পিপলাকে হারিয়ে দেয় ভুনা আদিবাসী হাই স্কুল। অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগেও খেলা গড়ায় টাই ব্রেকারে। টাই ব্রেকারে ৪-৩ গোলে পিপলা হাই স্কুলকে হারিয়ে জয়ী হয় অনুপনগর কেএফজি বিদ্যাপীঠ। চ্যাম্পিয়ন দল এরপর জেলাস্তরে টুর্নামেন্টে অংস নিবে। আগামী ৯ জুলাই মালদা বৃন্দাবনী মাঠে চ্যাম্পিয়নরা অংশ নিবে বলে বলে টুর্নামেন্টের পরিচালক হরিদাস মাহাতো জানিয়েছেন।








