রতুয়াঃ এবার এক বিজেপি কর্মীকে মারধর-সহ প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতা মহব্বত আলি ও তার ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে। মালদার রতুয়ার কুমারগঞ্জের ঘটনা। কয়েকদিন আগেই স্কুলের জমি দখল করে দোকানঘর ও যুব তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছিল মহব্বতের বিরুদ্ধে। তারপর মঙ্গলবার জমি মাপজোকে যায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের আর আই। মহব্বত জমি দখল করে রেখেছেন বলে বয়ান দেওয়ায় এক বিজেপি কর্মী সাইদুর রহমানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মহব্বত ও ওয়াসিমের বিরুদ্ধে। কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদি স্কুলের ২৭ শতক জমি দখল করে দোকান ও পার্টি অফিস তৈরি করেছেন মহব্বত বলে অভিযোগ। তার স্ত্রী দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। অভিযোগ আর আইকে বয়ান দেওয়ার পর আধিকারিক যেতেই সাইদুরকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে পেঠানো হয়। প্রাণে মারার চেষ্টা হয়। কুমারগঞ্জ হাসপতালে চিকিৎসা করান সাইদুর।







