অন্নপূর্ণা যোজনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচলের ভেবা এলাকায়। প্রতিবাদ করায় এক উপভোক্তা মর্জিনা খাতুনকে লাঠি, লাথি মারার অভিযোগ ব্যাঙ্কের সিএসপির এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার রাতের। মার্জিনা বিবি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই পুলিশে অভিযোগ জানিয়েছেন মার্জিনা। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে বলে মোবাইলে ম্যাসেজ পান মার্জিনা বিবি। এরপর তিনি ওই সিএসপিতে যান। কিন্তু অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি বলে জানিয়ে দেওয়া হয়। এরপর অন্য এক ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে মার্জিনা জানতে পারেন, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল ও সেই টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর রাতে তিনি ফের সিএসপিতে গিয়ে কেন এমন হল তা জানতে চান। এ নিয়ে বচসার সময় সিএসপির কর্মী রানু চৌধুরী লাথি, ঘুঁষি মেরে মাটিতে ফেলে দেন।
যদিও রানুর দাবি, মারধর করা হয়নি। কে টাকা তুলল, আমি কীভাবে জানব?







