ঘুমের জেরে ভয়াবহ দুর্ঘটনা! ইটাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তিন শ্রমিকের

ইটাহার, ৭ আগস্ট: উত্তর দিনাজপুরের ইটাহারে শুক্রবার সকালে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই মহিলা-সহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ছেপো বর্মন (৪৫), অলোকা বর্মন (৪৬) এবং তপ মার্ডি (৩৭)। তাঁরা সকলেই ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং দিনমজুরের কাজ করতেন।
শুক্রবার সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজের সন্ধানে বালিয়াপাড়া এলাকার শ্রমিক বাজারে পৌঁছন তাঁরা। সেই সময় মালদহমুখী একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপর উঠে যায়। ঘটনায় তিনজন ঘটনাস্থলেই গুরুতর জখম হন। পরে তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি সামনে থাকা একটি ট্রাকের পিছনেও ধাক্কা মারে।
খবর পেয়ে ইটাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এই দুর্ঘটনার জেরে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 42 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 41 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য