মেক ইন ইন্ডিয়া–মেক ইন মালদা: শিল্প ও ব্যবসায় নতুন সম্ভাবনার দিশা, প্রশাসনের বিনিয়োগের আহ্বান

মালদা, ৬ আগস্ট: জেলার শিল্প ও ব্যবসার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার মালদা কালেক্টরেটে অনুষ্ঠিত হল ‘মেক ইন ইন্ডিয়া–মেক ইন মালদা: শিল্প ও ব্যবসার নতুন সম্ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ বৈঠক। মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে জেলার শিল্পপতি, উদ্যোক্তা, এমএসএমই, স্টার্ট-আপ এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠকে জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন, লজিস্টিকস, বাণিজ্য এবং এমএসএমই ক্ষেত্রে মালদার বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন শিল্প ও বিনিয়োগ আকর্ষণে প্রশাসন সবরকম সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিল্প স্থাপনে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদানে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
পুলিশ সুপার অনুপম সিং বলেন, শিল্প ও বিনিয়োগের বিকাশের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, জেলার শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে মালদা পুলিশ সর্বদা পাশে থাকবে।
বৈঠকে উপস্থিত শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীরা জেলার শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
এই বৈঠককে মালদার শিল্পোন্নয়নের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন উপস্থিত শিল্প ও ব্যবসায়ী মহল।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 54 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 68 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 60 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক