রতুয়ার তিন পঞ্চায়েতে তৃণমূলেরই তিন নতুন প্রধান

রতুয়া: অনাস্থা প্রস্তাবে পূর্বতন প্রধানদের অপসারণের পর মালদহের রতুয়া-১ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার নতুন প্রধান নির্বাচিত হলেন। নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি পঞ্চায়েতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

শুক্রবার ভাদো গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন আইরিন পারভীন। ভোটাভুটিতে তিনি ২১ জন সদস্যের সমর্থন লাভ করেন।

অন্যদিকে, চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হন সাকিরুল ইসলাম। তিনি ১১-১০ ভোটের ব্যবধানে জয়ী হন।

এছাড়া চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পান লুৎফুন নেশা।

উল্লেখ্য, সম্প্রতি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পদচ্যুত করা হয়েছিল। এরপর নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নতুন প্রধানদের জয়কে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়।

  • Related Posts

    গঠনের আগেই হাতবদল যাত্রাডাঙ্গা পঞ্চায়েত, তৃণমূলকে সরিয়ে বিজেপির নতুন বোর্ড
    • September 23, 2026

    পুরাতন মালদা: পঞ্চায়েত গঠনের আগেই তৃণমূলের হাতছাড়া হল পুরাতন…

    Read more

    Continue reading
    ভোটের পুরনো বিবাদ ঘিরে নলডুবিতে অশান্তি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
    • September 22, 2026

    পুরাতন মালদা: পুরনো পঞ্চায়েত ভোটের বিবাদকে কেন্দ্র করে সোমবার…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 42 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 41 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য