রতুয়ার তিন পঞ্চায়েতে তৃণমূলেরই তিন নতুন প্রধান

রতুয়া: অনাস্থা প্রস্তাবে পূর্বতন প্রধানদের অপসারণের পর মালদহের রতুয়া-১ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার নতুন প্রধান নির্বাচিত হলেন। নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি পঞ্চায়েতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

শুক্রবার ভাদো গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন আইরিন পারভীন। ভোটাভুটিতে তিনি ২১ জন সদস্যের সমর্থন লাভ করেন।

অন্যদিকে, চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হন সাকিরুল ইসলাম। তিনি ১১-১০ ভোটের ব্যবধানে জয়ী হন।

এছাড়া চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পান লুৎফুন নেশা

উল্লেখ্য, সম্প্রতি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পদচ্যুত করা হয়েছিল। এরপর নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নতুন প্রধানদের জয়কে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়।

  • Related Posts

    কংগ্রেসের বোর্ড ভেঙে জালালপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, উচ্ছ্বাস তৃণমূল শিবিরে
    • July 22, 2026

    চাঁচল: মালদার চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বেহাল রাস্তা যাতায়াতের অযোগ্য, রাস্তা পাকা করার দাবিতে বিডিও অফিসে স্কুলপড়ুয়াদের বিক্ষোভ

    • July 27, 2026
    • 48 views
    বেহাল রাস্তা যাতায়াতের অযোগ্য, রাস্তা পাকা করার দাবিতে বিডিও অফিসে স্কুলপড়ুয়াদের বিক্ষোভ

    নামী কোম্পানির মোড়কে রতুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সর্ষের তেল উদ্ধার, চার ব্যবসায়ী গ্রেফতার

    • July 27, 2026
    • 67 views
    নামী কোম্পানির মোড়কে রতুয়ায় বিপুল পরিমাণ ভেজাল সর্ষের তেল উদ্ধার, চার ব্যবসায়ী গ্রেফতার

    ধর্মস্থানের জমি দখলের অভিযোগ মালতীপুরের বিধায়কের বিরুদ্ধে, পুলিশের মামলায় চাঞ্চল্য

    • July 27, 2026
    • 43 views
    ধর্মস্থানের জমি দখলের অভিযোগ মালতীপুরের বিধায়কের বিরুদ্ধে, পুলিশের মামলায় চাঞ্চল্য

    বহিরাগতদের প্রবেশ বন্ধ-সহ নিরাপত্তা জোরদারের দাবিতে সামসি কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, অধ্যক্ষকে স্মারকলিপি

    • July 27, 2026
    • 43 views
    বহিরাগতদের প্রবেশ বন্ধ-সহ নিরাপত্তা জোরদারের দাবিতে সামসি কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, অধ্যক্ষকে স্মারকলিপি

    চাঁচলে পুলিশের জালে বিহারের যুবক, পিস্তল-গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    • July 27, 2026
    • 53 views
    চাঁচলে পুলিশের জালে বিহারের যুবক, পিস্তল-গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    নতুন নেতৃত্বে সমাজসেবার অঙ্গীকার, চাঁচলে রোটারি ক্লাবের ২৪তম বোর্ডের দায়িত্ব গ্রহণ

    • July 27, 2026
    • 62 views
    নতুন নেতৃত্বে সমাজসেবার অঙ্গীকার, চাঁচলে রোটারি ক্লাবের ২৪তম বোর্ডের দায়িত্ব গ্রহণ