মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আইসিএআর-এর ৯৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

রতুয়া: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন রতুয়ার মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে (কেভিকে) ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ (আইসিএআর)-এর ৯৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ছিলেন রাসায়নিক সার বিক্রেতা, কৃষকরা।
এদিনের মূল অনুষ্ঠানটি নয়াদিল্লির ন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স সেন্টার (NASC) কমপ্লেক্সে আইসিএআর-এর সদর দপ্তরে আয়োজিত হয়। সেখানে আইসিএআর-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) ড. এম. এল. জাট এবং কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানটি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। পরে কেভিকের প্রধান ড. রাকেশ রায় আইসিএআর-এর প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরে ভারতীয় কৃষির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে আইসিএআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ অধিকারি ড. ভিক্টর সরকার কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন সরকারি প্রকল্প, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষকরা কীভাবে এসব প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রতুয়া-১ ব্লকের ভিসি আধিকারিক সৈয়দ সারওয়ার উসান, কেভিকের স্বাস্থ্য বিজ্ঞানী ড. ভবানী দাস, মৎস্য বিজ্ঞানী ড. অদ্বৈত মন্ডল, শস্য সুরক্ষা বিজ্ঞানী ড. পারমিতা ভৌমিকসহ কেন্দ্রের অন্যান্যরা। অনুষ্ঠানে বিজ্ঞানী ও কৃষকদের মধ্যে মতবিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    • October 2, 2026
    • 60 views
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 44 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 44 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের