চাঁচলঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ এখ কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ওই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মালদার চাঁচল থানায় অভিযোগ জানাল বিজেপি। শুক্রবার রাতে মুসু ইয়াসমিন অফিসায়াল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশীদের জন্য সীমান্ত খোলা রেখেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী তার ভাষনে বলেছিলেন। সেই ভাষনকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে অত্যন্ত কুরুচিকর ভাষায় নিশানা করা হয় বলে অভিযোগ। তার ভিডিয়ো করে ফেসবুকে পোস্টও করা হয়েছে(সত্যতা যাচাই করেনি উত্তরের নজর)। ওই অ্যাকাউন্ট থেকে আগেও একাধিক দেশবিরোধী মন্তব্য করা হয় বলে বিজেপির অভিযোগ। ফেসবুকটি কার, কোন এলাকার কনটেন্ট ক্রিয়েটরের, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।







