মালদার চাঁচলের মাস্তিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আহত ভাইও

চাঁচলঃ সকালে মাঠে পাট কাটতে বেরিয়ে আর ফেরেননি। সন্ধ্যায় পাটের জমি থেকে উদ্ধার হল এক কৃষকের মৃতদেহ। মালদার চাঁচলের মাস্তিপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে। তাকে অচেতন অবস্থায় দেখে উ্দধার করতে যান ভাই। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, মৃতের নাম দুলাল দাস(৩৮)। তার ভাই নারায়ণ দাস চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, এদিন পাট কাটতে গিয়েছিলেন দুলাল। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় তার ভাই তাকে খুঁজতে গিয়ে দেখেন অচেতন অবস্থায় দুলাল পড়ে রয়েছে। তাকে ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন নারায়ণ। তবে তিনি প্রাণে বেঁচে যান। মাঠে ছিঁড়ে পড়ে থাকা তারে নাকি ঝুলে থাকা তারে পাটের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি তারা শুনেছেন ও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বিদ্যুৎ দফতরের চাঁচলের এক আধিকারিক জানিয়েছেন।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 42 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 41 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য