মালদার হরিশ্চন্দ্রপুরে ভেজাল পেট্রোল তৈরির কারখানার হদিশ! কেরোসিন, সাদা তেল ও কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করে তৈরি হচ্ছে ভেজাল পেট্রোল। সেই পেট্রোল বিক্রি হচ্ছে বাজারে। এমনকি এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পেও বলে অভিযোগ। আর ওই ভেজাল পেট্রোল ব্যবহারে ক্ষতি হচ্ছে যানবাহনের। ঘটনার কথা সামনে আসতেই আশঙ্কায় ভুগতে শুরু করেছেন যানবাহন চালক ও গাড়ির মালিকেরা। সূত্রের খবর, এই ভেজাল পেট্রোল তৈরি হচ্ছে হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি এলাকায়। সেখানকার কয়েকজন বাসিন্দা ওই ভেজাল পেট্রোল তৈরি করে বাংলা ও বিহারে বিক্রি করছে বলে অভিযোগ। বিহার থেকে আসছে সাদা তেল ও রাসায়নিক উপাদান। গোটা ঘটনা দিয়ে দেখার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।








