চাঁচলঃ স্কুলের ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া নিয়ে সচেতন করতে শিবির করা হল। শুক্রবার মালদার চাঁচলের কলিগ্রাম হাই স্কুলে রোটারি ক্লাবের উদ্যোগে ওই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করার জন্ রক্তের নমুনা সংগ্রহ করা হয়। শিবিরে ছিলেন রোটারি ক্লাবের রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পাণ্ডে, সম্পাদক সমর্পণ পাল, সদস্য মনোজ আগরওয়াল, রোটারি ক্লাবের সদস্য তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থসারথি নন্দী, মালদা মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া কাউন্সিলর অপরাজিতা সরকার, কলিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক রায়। শিবিরে থ্যালাসেমিয়া নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। পরবর্তীতে আরও কুড়িটি স্কুলে এই কর্মসূচি নেওয়া হবে বলে সংস্থার সভাপতি অভিষেক পাণ্ডে জানিয়েছেন।








