চাঁচল: দীর্ঘ এক বছর বাদে ফের মালদহের চাঁচল ডাকঘরে আধার পরিষেবা চালু হয়েছে। ডাকঘর সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর পর্যন্ত শিশুদের নতুন আধার কার্ড করা যাবে। পাশাপাশি ১৮ বছরের বেশি বয়সীদের আধার সংশোধন করা যাবে। উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মুর উদ্যোগে ফের আধার পরিষেবা চালু হয়েছে বলে বিজেপি দাবি করেছে।








