(AI image)

চাঁচলঃ অনাস্থায় হেরে অপসারিত হলেন মালদার চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবেজা খাতুন। এর আগে গত ৪ জুন অনাস্থার তলবি সভা থাকলেও পুলিশি নিরাপত্তার অভাবে তা বাতিল হয়ে যায়। তারপর আদালতের দ্বারস্থ হন অনাস্থাকারীরা। এরপর আদালতের নির্দেশে শুক্রবার অনাস্থার তলবি সভা হয়। অনাস্থায় হেরে যান প্রধান সুবেজা খাতুন। জানা গিয়েছে, ২২ আসনের পঞ্চায়েতে তৃণমূলের ৯, বিজেপির ৬, কংগ্রেসের ৩ ও সিপিএমের দুটি আসন রয়েছে। এরমধ্যে এক তৃণমূল ও এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় কুড়িতে। প্রধানের বিরুদ্ধে আনাস্থা পেশ করেছিলেন তৃণমূলের ৭ সদস্য। তাদের সঙ্গে যোগ দেন কংগ্রেস ও বিজেপির তিনজন করে সদস্য ও সিপিএমের দুই সদস্য।







