১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

রতুয়া: পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়, দৈনন্দিন জীবনের অভ্যাস—এই বার্তা সামনে রেখে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হল পক্ষকালব্যাপী ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হয় ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে ‘স্বচ্ছ ভারত দিবস’ পালনের মধ্য দিয়ে।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রতুয়া ও পৃরাতন মালদা ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকা, বিদ্যালয়, বাজার চত্বর এবং কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে একাধিক পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি হয়। জেলার বিভিন্ন প্রান্তেও কৃষক, মহিলা ও পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রচার চালানো হয়। কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে ছিলেন কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ড. অদ্বৈত মণ্ডল।
গান্ধীজয়ন্তীর অনুষ্ঠানে কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ড. রাকেশ রায় বলেন, কৃষিক্ষেত্রে বর্জ্য না পুড়িয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তা পুনর্ব্যবহার করে সার তৈরিতে কাজে লাগানো উচিত। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি গ্রাম ও খামার আরও স্বাবলম্বী হবে।
অভিযানের অন্যতম কর্মসূচি ছিল ‘স্বচ্ছ পাঠশালা’, প্লাস্টিক বর্জন, মাঠপর্যায়ে সচেতনতা এবং ক্যাম্পাস ও অফিস পরিষ্কার। উদ্যানপালন বিজ্ঞানী ড. শুদ্ধসূচি দাস ও শস্য বিজ্ঞানী ড. ভবানী দাসের নেতৃত্বে কেন্দ্রের বিজ্ঞানী, আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। সংগৃহীত জৈব ও খামার বর্জ্য ভার্মিকম্পোস্ট পিটে দিয়ে ‘বর্জ্য থেকে সম্পদ’ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

  • Related Posts

    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব
    • October 2, 2026

    চাঁচল: বন্যার জল নেমেছে, কিন্তু দুর্ভোগ কাটেনি। ঘরবাড়ির ক্ষতি,…

    Read more

    Continue reading
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর
    • October 2, 2026

    রতুয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সেবা সেতু…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    • October 2, 2026
    • 18 views
    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

    • October 2, 2026
    • 40 views
    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    • October 2, 2026
    • 71 views
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 45 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 45 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 59 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের