অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

রতুয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সেবা সেতু শিবিরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল মালদার রতুয়া-২ ব্লকে। শুক্রবার মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ে আয়োজিত শিবিরে একদল মহিলা বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না তাঁরা। প্রয়োজনীয় ফর্ম পূরণ-সহ প্রক্রিয়া সম্পন্ন করার পরও টাকা না মেলায় ক্ষোভ তৈরি হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।
অভিযোগ, বিক্ষোভের একপর্যায়ে শিবিরে থাকা কয়েকটি প্ল্যাকার্ড, বোর্ড ও ফেস্টুন ভাঙচুর করা হয়। সরকারি আধিকারিক ও পুলিশ প্রশাসনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে কয়েকজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    • October 2, 2026
    • 47 views
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 44 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 42 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের