রতুয়া, ২১ সেপ্টেম্বর: গঙ্গা ও ফুলহরের জলে প্লাবিত রতুয়া-১ ব্লকের দুর্গত মানুষের পাশে দাঁড়াল পুলিশ। জেলা পুলিশের নির্দেশে সোমবার রতুয়া থানার উদ্যোগে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের দুর্গম রুহিমারি, জাকিরটোলা ও ছবিটোলা এলাকায় পৌঁছে দেওয়া হয় ত্রাণসামগ্রী। প্রায় ২২০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশকর্মীরা।
জলবন্দি এলাকায় পুলিশের এই উদ্যোগে কিছুটা স্বস্তি পান বানভাসি মানুষজন। দুর্গতদের পাশে থেকে পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তা চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।







