বিহারে পাচারের আগেই চাঁচলে পুলিশের জালে যুবক, টোটো থেকে উদ্ধার ১৬০ বোতল দেশি মদ

চাঁচল, ২১ সেপ্টেম্বর: বিহারে মদ পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। সোমবার সন্ধ্যায় চাঁচল সদরের শান্তিমোড় এলাকায় অভিযান চালিয়ে একটি টোটো আটক করে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ১৬০ বোতল দেশি মদ। ঘটনায় আমিন আলি নামে এক যুবককে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আমিন আলি চাঁচলের রানীকামাত এলাকার বাসিন্দা। মদ বহনে ব্যবহৃত টোটোটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
চাঁচলের পাশেই বিহার। মদ নিষিদ্ধ রাজ্যে চোরাপথে মদ পাচারের জন্য চাঁচল সংলগ্ন বিভিন্ন রুট ব্যবহারের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, শান্তিমোড় থেকে একটি রাস্তা হরিশ্চন্দ্রপুরের দিকে, অন্যদিকে স্বরূপগঞ্জ হয়ে বিহার সীমান্তের সঙ্গে যোগাযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মদ বিহারে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 52 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 66 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 58 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক