পাঁচ দফা দাবিতে হরিশ্চন্দ্রপুরে মোটরভ্যান চালকদের বিক্ষোভ মিছিল

হরিশ্চন্দ্রপুর, ১৮ সেপ্টেম্বর: মোটরভ্যান চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুলিশি হয়রানি ও ধরপাকড় বন্ধ, লাইসেন্স প্রদান এবং পরিবহণ শ্রমিকের স্বীকৃতি-সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করল সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন। ২৯ সেপ্টেম্বর কলকাতায় পরিবহণ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারই সমর্থনে বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর হরিশ্চন্দ্রপুরে সভা ও মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। সংগঠনের নেতাদের অভিযোগ, মোটরভ্যান চালকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাঁদের দাবিগুলি দ্রুত কার্যকর করারও দাবি জানানো হয়। মিছিলে নেতৃত্ব দেন সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের মালদা জেলা সভাপতি অংশুধর মণ্ডল, হরিশ্চন্দ্রপুর থানা কমিটির সম্পাদক আরজাউল হক এবং সভাপতি আবুল কালাম-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক