জলবন্দি ১২৫ পরিবারের পাশে রতুয়া ব্যবসায়ী সমিতি, মিলল খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য

রতুয়া: গঙ্গার জলস্তর বাড়ায় মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলবন্দি বহু পরিবারের পাশে দাঁড়িয়ে রবিবার ত্রাণ নিয়ে পৌঁছল রতুয়া ব্যবসায়ী সমিতি। বন্যাকবলিত এলাকায় ১২৫টি পরিবারের হাতে চিড়ে, গুড়, বিস্কুট ও পরিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়া হয়। ছোট শিশু রয়েছে এমন পরিবারগুলির জন্য বিতরণ করা হয় বেবি ফুডও।
বন্যার জলে ঘরবাড়ি ও স্বাভাবিক জীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে কিছুটা স্বস্তি পান দুর্গতরা। সমিতির এক সদস্য অশোক চাচান জানান, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বহু পরিবার সমস্যায় রয়েছে। তাই একদিনের ত্রাণেই উদ্যোগ থামছে না। আগামী দিনেও পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী নিয়ে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক