
মালদা: গঙ্গার জলস্ফীতিতে ভয়াবহ বন্যার কবলে মারদার ভূতনি। জলের তলায় বিস্তীর্ণ এলাকা, ঘরবাড়ি হারিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে বহু পরিবারের। এমন সংকটের সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন।
ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত শক্তি পাল ও ইউনিক ফাউন্ডেশনের ফাউন্ডার টিমের উদ্যোগে রবিবার ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রায় ৫০০ জন বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, শাড়ি-সহ প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি জলে ডুবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির বাসিন্দাদের হাতে দেওয়া হয় বাসনপত্রও।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয়ের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই শিলিগুড়ি থেকে দল এসে ভূতনির দুর্গত মানুষের হাতে সাহায্য পৌঁছে দিল।
বন্যার জল ঘরবাড়ি গ্রাস করলেও, এই সহযোগিতা কিছুটা হলেও দুর্গত পরিবারগুলির মুখে স্বস্তির ছাপ ফিরিয়েছে।







