ভূতনির বানভাসি মানুষের পাশে প্রশাসন-ব্যবসায়ী মহল, তিন ট্রাকে ত্রাণ পৌঁছল মানিকচকে

মালদা: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালদার ভূতনির মানুষের পাশে দাঁড়াল জেলা প্রশাসন ও ব্যবসায়ী মহল। বানভাসি পরিবারগুলির কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে মার্চেন্ট চেম্বার অফ কমার্স, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর। বৈঠকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ব্যবসায়ী ও শিল্পপতিরা।
এরপর জেলা শাসকের দফতর থেকে ত্রাণসামগ্রী বোঝাই তিনটি ট্রাক মানিকচকের উদ্দেশে রওনা দেয়। মানিকচকে সেই ত্রাণসামগ্রী গ্রহণ করেন এডিএম অনিন্দ্য সরকার ও বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল।
ত্রাণের তালিকায় রয়েছে চিঁড়ে, মুড়ি, চাল, মসুর ডাল, সর্ষের তেল, আলু, দুধ, মিল্ক পাউডার, বান-পাউরুটি, পানীয় জল, ডালমোঠ, সয়াবড়ি, ইনস্ট্যান্ট নুডলস, আটা, লবণ, বিস্কুট-সহ খাদ্যসামগ্রী। পাশাপাশি রয়েছে বেডশিট, মশারি, সাবান, শ্যাম্পু ও লাইফ জ্যাকেট।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ও চিফ হুইপ অম্লান ভাদুড়ি-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা শাসক জানান, ভূতনির প্রত্যেক বন্যাদুর্গত পরিবারের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য। ব্যবসায়ী মহল ও শিল্প প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় চলমান ত্রাণ তৎপরতা আরও জোরদার হয়েছে।
মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, দুর্গত মানুষের কাছে প্রাপ্ত ত্রাণসামগ্রী দ্রুত ও পরিকল্পিতভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 52 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 78 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 66 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 58 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 61 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক