বর্ষসেরার সম্মান ক্রিকেটে, চাঁচলের অন্তরার হাতে সিএবি-র চ্যালেঞ্জ কাপ

চাঁচল, ৭ সেপ্টেম্বর :

ফুটবল দিয়েই শুরু হয়েছিল খেলাধুলার পথচলা। নবম শ্রেণিতে আচমকাই হাতে উঠেছিল ক্রিকেট বল। সেই ক্রিকেটই এ বার এনে দিল বড় স্বীকৃতি। আন্তঃজেলা সিনিয়র মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় সর্বাধিক উইকেট শিকার করে সিএবি-র চ্যালেঞ্জ কাপ জিতে নিলেন মালদহের চাঁচলের অন্তরা মণ্ডল।
সোমবার কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্তরার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই বিভাগে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব পেয়েছেন পরমা মণ্ডলও।
চাঁচলের গজাননপল্লীর বাসিন্দা অন্তরা বর্তমানে কলকাতার ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। নবম শ্রেণিতে ক্রিকেটে আসার পর ভর্তি হন চাঁচল ক্রিকেট অ্যাকাডেমিতে। প্রশিক্ষক তথা শিক্ষক রাজেশ দাসের হাত ধরেই তাঁর ক্রিকেটের ভিত তৈরি।
কলকাতায় পড়াশোনা করলেও এখনও মালদহ জেলা দলের হয়ে খেলেন অন্তরা। সিএবি আয়োজিত টি-২০ প্রতিযোগিতায় তাঁর দুরন্ত বোলিংই এনে দিয়েছে এই পুরস্কার।
অন্তরার সাফল্যে খুশি পরিবার থেকে চাঁচলের ক্রীড়ামহল। মা মিতা বসাক মণ্ডল বলেন, মেয়ের এই সাফল্যে তাঁরা গর্বিত। প্রশিক্ষক রাজেশ দাসের কথায়, ‘‘অন্তরা শুধু চাঁচল নয়, গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে।’’
কলকাতা থেকে অন্তরা বলেন, ‘‘রাজেশ স্যারই আমাকে ক্রিকেট শিখিয়েছেন। পুরস্কার পেয়ে দারুণ খুশি। আগামী দিনে আরও ভাল করার চেষ্টা করব।’’
চাঁচলের ক্রিকেটে অবশ্য এটাই শেষ সাফল্য নয়। ২০২৪-এ ইজাজুদ্দিন এবং ২০২৫-এ কঙ্কনা মজুমদারের পর এ বার অন্তরার হাতে সিএবি-র চ্যালেঞ্জ কাপ। পরপর সাফল্যে তাই নতুন করে স্বপ্ন দেখছে চাঁচলের ক্রিকেটমহল।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক