চাঁচলে কল্যাণের হুঙ্কার, ‘দলবদলু সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে লড়ব’

চাঁচল, ৬ সেপ্টেম্বর: মালদহে সংগঠন চাঙ্গা করতে এসে দলবদলু সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে সুর চড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার চাঁচল শহরের একটি অতিথি আবাসে আয়োজিত দলীয় সভায় তাঁর নিশানায় ছিল এনসিপিআইয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং ঋতব্রতপন্থী বিধায়কেরা। কল্যাণের কটাক্ষ, ইতিহাসে মীরজাফরের পর তাঁদের নামও কলঙ্কিত হয়ে থাকবে।
এদিনের সভায় চাঁচল, মালতীপুর ও রতুয়া থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল। উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী-সহ জেলা নেতৃত্ব। দলত্যাগী বিধায়কদের নাম করে একে একে ৬৫টি মালা সাংসদকে পড়িয়ে তাদের উৎখাতের ডাক দেন স্থানীয় নেতারা।
দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের দাবিতে আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দেন কল্যাণ। আগামী সপ্তাহে ১২ জন বিধায়কের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের কথা জানান তিনি। তাঁর দাবি, আগামী লোকসভায় মালদহের দুই আসন-সহ রাজ্যের ৪২টি আসনেই ইন্ডিয়া জোট জিতবে। এদিন কর্মীদের হতাশ না হয়ে ভেদাভেদ ভুলে একসঙ্গে চলার বার্তাও দেন। পাশাপাশি তিনি তাদের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন সাংসদ।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক