ভাঙনদুর্গতদের ক্ষতিপূরণে বেনিয়মের অভিযোগ, রতুয়া-১ ব্লকে বিক্ষোভ

রতুয়া, ৯ অক্টোবর: গঙ্গার ভাঙনে ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে নিঃস্ব বহু পরিবার। অথচ ক্ষতিপূরণের তালিকায় নাম নেই প্রকৃত ভাঙনদুর্গতদের। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত না হয়েও কয়েকজন আর্থিক সহায়তা পেয়েছেন বলে অভিযোগ। এই বঞ্চনার প্রতিবাদে শুক্রবার রতুয়া-১ ব্লক দপ্তরে বিক্ষোভ দেখালেন মহানন্দটোলা ও বিলাইমারি এলাকার ভাঙনদুর্গতরা।
চলতি বছরেও পশ্চিম রতনপুর, কান্তুটোলা, শ্রীকান্তটোলা, জিতুটোলা ও মুলিরামটোলার একাধিক পরিবার গঙ্গার ভাঙনে সর্বস্ব হারিয়েছে। তাঁদের কেউ বাঁধে আশ্রয় নিয়েছেন, আবার কেউ পেটের দায়ে পাড়ি দিয়েছেন ভিনরাজ্যে। এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণের টাকা বণ্টন নিয়ে বঞ্চনার অভিযোগ ঘিরে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে দুর্গতদের মধ্যে।
বৃহস্পতিবার মানিকচকের মথুরাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যা ও ভাঙনদুর্গতদের আর্থিক সহায়তার ঘোষণা করেন। এরপরই উপভোক্তাদের ব্যাঙ্কের হিসাবে টাকা ঢুকতে শুরু করে। কিন্তু অভিযোগ, ক্ষতিপূরণের তালিকা তৈরির ক্ষেত্রে প্রকৃত দুর্গতদের উপেক্ষা করা হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, অর্থের বিনিময়ে তালিকা তৈরি করেছেন বিজেপির রতুয়া-৩ মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর পাল্টা দাবি, স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁকে অন্ধকারে রেখেই তালিকা তৈরি করেছে।
অন্যদিকে, ব্লক প্রশাসনের বক্তব্য, তাদের কাছে আসা তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বঞ্চিতদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সরেজমিনে তদন্ত করা হবে। এরপর সংশোধিত তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
তবে ভাঙনে সর্বস্ব হারানো প্রকৃত দুর্গতরা কবে ক্ষতিপূরণের টাকা হাতে পাবেন, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

  • Related Posts

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 28 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 0 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 167 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 74 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 56 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 65 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর