ব্যাগের এক টুকরো কাগজেই খুলল রহস্য, পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন বিহারের রাম বিলাস

হরিশ্চন্দ্রপুর: হাতে ব্যাগ নিয়ে বেশ কয়েকদিন ধরে মালদার হরিশ্চন্দ্রপুরের রহমতপুর এলাকায় ঘুরছিলেন এক ব্যক্তি। মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের পরিচয় বা ঠিকানা ঠিকমতো জানাতে পারছিলেন না। স্থানীয় কয়েকজন যুবকের নজরে পড়তেই শুরু হয় তাঁর পরিচয় জানার চেষ্টা। শেষ পর্যন্ত ব্যাগে থাকা একটি কাগজ থেকেই মেলে গুরুত্বপূর্ণ সূত্র। আর সেই সূত্র ধরেই পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরলেন বিহারের রাম বিলাস মাহাত।
রহমতপুর এলাকার যুবক আমজাদ আলী, সানু ইসলাম, আফসার আলী ও নুর নবী ওই ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু তিনি স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না। এরপর তাঁর ব্যাগে থাকা একটি কাগজ খতিয়ে দেখতেই পরিচয়ের সূত্র মেলে। জানা যায়, তাঁর বাড়ি বিহারের বানরা খারি এলাকায়।
এরপর বিহারের সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় যুবকেরা। রাম বিলাসকে বরতলা নাকা চেকপয়েন্টে রাখা হয়। সেখান থেকে বিহার পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ছবি ও অন্যান্য তথ্য দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। বিষয়টি জানানো হয় হরিশ্চন্দ্রপুর থানাতেও।
বিহার পুলিশের সঙ্গে যোগাযোগের পর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমারের নির্দেশে ভিলেজ পুলিশ গোলাম মর্তুজা, আমজাদ আলী ও এক সিভিক ভলান্টিয়ার রাম বিলাসকে থানায় নিয়ে আসেন। পুলিশের উদ্যোগেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।
এক টুকরো কাগজে মিলেছিল পরিচয়ের সূত্র, আর সেই সূত্র ধরে দুই রাজ্যের পুলিশের সমন্বয়ে শেষ পর্যন্ত নিজের পরিবারের কাছে ফিরলেন রাম বিলাস। ঘটনায় স্থানীয় যুবকদের মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশের দ্রুত তৎপরতাও প্রশংসা কুড়িয়েছে।

  • Related Posts

    রাজা নেই, রাজপাট নেই—তবু অমলিন রাজবাড়ির পুজো, ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও জেগে পাহাড়পুর
    • October 4, 2026

    চাঁচল: দুর্গাপুজো শুরু হতে এখনও বাকি ১২ দিন। অথচ…

    Read more

    Continue reading
    স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, মালদায় চাঞ্চল্য
    • October 3, 2026

    মালদা: পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ব্যাগের এক টুকরো কাগজেই খুলল রহস্য, পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন বিহারের রাম বিলাস

    • October 4, 2026
    • 33 views
    ব্যাগের এক টুকরো কাগজেই খুলল রহস্য, পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন বিহারের রাম বিলাস

    রাজা নেই, রাজপাট নেই—তবু অমলিন রাজবাড়ির পুজো, ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও জেগে পাহাড়পুর

    • October 4, 2026
    • 49 views
    রাজা নেই, রাজপাট নেই—তবু অমলিন রাজবাড়ির পুজো, ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও জেগে পাহাড়পুর

    স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, মালদায় চাঞ্চল্য

    • October 3, 2026
    • 54 views
    স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, মালদায় চাঞ্চল্য

    চাঁন্দুয়ায় এবিটিএ-র বার্ষিক সাধারণ সভা, ৩৮ দফা দাবিতে সরব শিক্ষকরা

    • October 3, 2026
    • 37 views
    চাঁন্দুয়ায় এবিটিএ-র বার্ষিক সাধারণ সভা, ৩৮ দফা দাবিতে সরব শিক্ষকরা

    পুজোর মুখে বন্যার্তদের পাশে লায়ন্স ক্লাব, ৩২০০ পরিবারের হাতে ত্রাণ ও শিশুদের নতুন পোশাক

    • October 3, 2026
    • 60 views
    পুজোর মুখে বন্যার্তদের পাশে লায়ন্স ক্লাব, ৩২০০ পরিবারের হাতে ত্রাণ ও শিশুদের নতুন পোশাক

    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    • October 2, 2026
    • 41 views
    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব