বাড়ির ভিতরে গোপনে চোলাই মদ তৈরির অভিযোগ, চাঁচলে পুলিশ-আবগারি দফতরের যৌথ অভিযান

চাঁচল, ৩০ আগস্ট: বাড়ির ভিতরেই গোপনে চোলাই মদ তৈরির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার চাঁচল থানার আভারণী কাশিমপুর এলাকায় যৌথ অভিযান চালাল চাঁচল থানার পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা। অভিযানে চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করে দেন আধিকারিকরা।
পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, আভারণী কাশিমপুর এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরির কাজ চলছিল বলে খবর আসে। এরপরই সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির ভিতরে উনুন বসিয়ে বিভিন্ন উপকরণ ব্যবহার করে চোলাই মদ তৈরির প্রস্তুতির চিহ্ন দেখতে পান আধিকারিকরা। ঘটনাস্থল থেকে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
বেআইনিভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে বলে পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 54 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 80 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 52 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 68 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 60 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 63 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক