গঙ্গায় ইলিশ রক্ষায় মাঠে জেলা প্রশাসন, ফারাক্কা ব্যারাজ সংলগ্ন এলাকায় সচেতনতা অভিযান

মালদহ: গঙ্গার ঐতিহ্যবাহী ইলিশ এবং নদীর জলজ জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। সোমবার ফারাক্কা ব্যারাজ সংলগ্ন গঙ্গা তীরবর্তী এলাকাকে কেন্দ্র করে কালিয়াচক-৩ ব্লকে আয়োজিত হল ইলিশ সংরক্ষণ বিষয়ক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মৎস্যজীবী, নদীতীরবর্তী এলাকার বাসিন্দা এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মধ্যে ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। দায়িত্বশীল মৎস্য আহরণ, ইলিশের প্রজননকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং গঙ্গার প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষার বার্তা পৌঁছে দিতে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফ্লেক্সও প্রদর্শন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ইলিশের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। টেকসই মৎস্য আহরণ পদ্ধতি অনুসরণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।
জেলা প্রশাসন সকল মৎস্যজীবী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, পরিবেশবান্ধব ও নিয়ম মেনে মাছ আহরণের মাধ্যমে গঙ্গা এবং ইলিশ সংরক্ষণের এই উদ্যোগে সকলে যেন সামিল হন।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    • August 13, 2026
    • 50 views
    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    • August 13, 2026
    • 54 views
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    • August 13, 2026
    • 56 views
    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    • August 13, 2026
    • 55 views
    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    • August 13, 2026
    • 55 views
    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি

    • August 13, 2026
    • 52 views
    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি