
চাঁচল: প্রশাসনের নির্দেশে মালদার চাঁচলে শুরু হয়েছে পূর্ত দফতরের জমি দখল করে গড়ে ওঠা দোকানঘর। প্রশাসনের নির্দেশের পর সোমবার সকাল থেকেই দোকানের মালিক নিজ উদ্যোগে দোকানপাট, শেড ও অস্থায়ী কাঠামো খুলে নিতে শুরু করেন।
চাঁচলের কাজি নজরুল ইসলাম বাসস্ট্যান্ড থেকে পূর্ত দফতরগামী রাস্তার পাশে এদিন ব্যবসায়ীদের দোকান ভাঙতে এবং মালপত্র সরিয়ে নিতে ব্যস্ত থাকতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকেও গোটা পরিস্থিতির উপর নজরদারি রাখা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখা, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণের সুবিধার্থেই এই উচ্ছেদ। নির্ধারিত সময়ে যারা দখল সরাবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।







