দাম্পত্য কলহের জের, শ্যালকের পেটে ছুরি, হরিশ্চন্দ্রপুরের কনুয়ায় গ্রেফতার ভগ্নিপতি

হরিশ্চন্দ্রপুর: দাম্পত্য কলহকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের হরিশ্চন্দ্রপুরের কনুয়া এলাকা। বচসাকে ঘিরে শ্যালকের পেটে ছুরি মারার অভিযোগ ভগ্নিপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ঘটনা। পুলিশ অভিযোগ পেয়েই ভগ্নিপতিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম বিনোদ সাহা। শ্যালক সঞ্জয় দাস আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাদের জেরে বিনোদের স্ত্রী বাপের বাড়িতে রয়েছেন। তাদের ছেলে বিনোদের সঙ্গে রয়েছে। বৃহস্পতিবার রাতে সঞ্জয় তার বোনকে নিয়ে বিনোদের বাড়িতে যান। তারা ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে দাবি। ওই সময় দুপক্ষে বচসা বাধে। তখন বিনোদ শ্যালকের পেটে ছুরি মারেন বলে অভিযোগ। বিনোদের দাবি, সঞ্জয় দলবল নিয়ে তার বাবা-মা ও পরিবারের অন্যদের মারধর করেন। তাই আত্মরক্ষার্থে তিনি ছুরি চালান বলে দাবি করেছেন। যদিও সঞ্জয়ের পরিবারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 41 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 40 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য