কংগ্রেসের সমর্থনে সামসী গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান টুম্পা সরকার, সরগরম রাজনৈতিক মহল

সামসি: কংগ্রেসের সমর্থনে মালদার সামসি গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের টুম্পা সরকার। বুধবার প্রধান নির্বাচনকে ঘিরে পঞ্চায়েত দপ্তর চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ২৯ সদস্যের পঞ্চায়েতে তৃণমূলের ১৬ ও কংগ্রেসের ২ সদস্যের সমর্থনে মোট ১৮টি ভোট পেয়ে তিনি প্রধান নির্বাচিত হন। উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৯, কংগ্রেস ৬, বিজেপি ৩ এবং নির্দল ১টি আসনে জয়ী হয়েছিল। প্রাক্তন প্রধান মনীষা দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন প্রধান টুম্পা সরকার বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানই তাঁর অগ্রাধিকার। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 43 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 42 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য