চাঁচল: মাঠ থেকে গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জিতারপুরের বাসিন্দা দেবী হেমব্রমের (৩৭)। শুক্রবার বিকেলে গরুর দড়ি ট্রান্সফরমারের আর্থিংয়ের তারে জড়িয়ে গেলে তা ছাড়াতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতার স্বামী রাম হেমব্রমের দাবি, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমারের আর্থিং বিপজ্জনক অবস্থায় থাকলেও বিদ্যুৎ দফতরর ব্যবস্থা নেয়নি। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিদ্যুৎ দফতর জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের দাবি, পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।







