উত্তরের নজর ব্যুরো: সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার অর্থ দফতরের অডিট শাখা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অতনু চক্রবর্তীকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ড. পার্থ মুখোপাধ্যায় ও ড. পার্থ প্রতিম পাল। সদস্য-সচিব হয়েছেন আইএএস আধিকারিক দেবী প্রসাদ করণম। কমিশন সরকারি কর্মী, শিক্ষক, সংবিধিবদ্ধ সংস্থা ও সরকারি কর্পোরেশনের কর্মীদের বেতন, মহার্ঘ ভাতা (ডিএ), বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে। কমিশনের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে।







