হরিশ্চন্দ্রপুরঃ মাতৃমা প্রকল্পে অ্যাম্বুলেন্সে প্রসূতি তার সন্তানের জন্মের পর একবছর পর্যন্ত নিখরচায় হাসপাতালে যাতায়াত করতে পারবেন। নিজে বা সন্তান অসুস্থ হলে। এমনকি শুধু স্থানীয় বা জেলা হাসপাতালেই নয়। প্রয়োজনে কলকাতায় বা শিলিগুড়ি যেতে হলেও নিখরচায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। প্রকল্পের নাম মাতৃমা ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা। এমনই পরিষেবা চালু হল মালদাহ হরিশ্চন্দ্রপুর হাসপাতালে। শনিবার এই পরিষেবার উদ্বোধন করেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন বিএমওএইচ ছোটন মণ্ডল, বিজেপির জেলা কমিটির সদস্য আদর্শ রাম, মণ্ডল সভাপতি অজয় পাসোয়ান, বিজেপি নেতা রতন দাস। নারকেল ফাটিয়ে পরিষেবা চালু করে সাংসদ বলেন, রাজ্যর প্রতিটি হাসপাতালেই এমন ধরণের পরিষেবা রাজ্য সরকার চালু করছে।








