
চাঁচল: রথযাত্রা মানেই মহা ধুমধাম। তা সে আবহাওয়া যেমনই থাকুক না কেন। বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে মালদার চাঁচলেও মহা ধুমধামের সঙ্গে পালিত হল রথযাত্রা। তবে এদিন ছিল প্রচন্ড গরম। কিন্তু গরমকে উপেক্ষা করেই পথে নেমেছিলেন দর্শনার্থীরা। আর গরমে দর্শনার্থীদের একটু আরাম যোগাতে পথে নামলেন লায়ন্স ক্লাব ও মারোয়াড়ী যুব মঞ্চের সদস্যরা। তারা যৌথভাবে দর্শনার্থী ও ভক্তদের হাতে তুলে দেন ঠান্ডা জল, গ্লুকোজ মেশানো পানীয়। এদিন এক হাজারের বেশী দর্শনার্থীদের ঠান্ডা জল, গ্লুকোজ মেশানো পানীয় দেওয়া হয় বলে লায়ন্স ক্লাবের তরফে সুদীপ্ত ঘোষ জানিয়েছেন।







