
রতুয়াঃ মালদহের রতুয়ার টেকনাঘাটে মহানন্দায় তলিয়ে যাওয়া কলেজ পড়ুয়া তৌফিক জাহাঙ্গিরের(২১) মৃতদেহ উদ্ধার হল। গৌড়বঙ্গ কলেজে অঙ্ক অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তৌফিক। বৃহস্পতিবার মহানন্দায় স্নান করার সময় তার দুই বন্ধু তলিয়ে যায়। তাদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেও তলিয়ে যান তৌফিক। বাকি দুই বন্ধু জীবীত অবস্থায় উদ্ধার হলেও তৌফিকের খোঁজ মেলেনি। শুক্রবার সকাল ১১টায় বিপর্যয় মোকিবালি বাহিনী তল্লাশি চালিয়ে ঘটনাস্থলের কিছুটা দীর থেকে তার দেহ উদ্ধার করে। তৌফিকের মৃত্যুকে তার গ্রাম ভাগভাোদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তৌফিক পরোপকারী ছিলেন। রক্তদান করতেন নিয়মিত। ক্যানসার রোগীকে দেওয়ার জন্য চুল বড় করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল তৌফিকের।







