নাসিকে পথ দুর্ঘটনায় মৃত্যু হরিশ্চন্দ্রপুরের তিন পরিযায়ী শ্রমিকের, পরিবারগুলির পাশে বিধায়ক মতিবুর, ১ লক্ষ টাকা করে সাহায্য

হরিশ্চন্দ্রপুর: গত শনিবার মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুরের তিন পরিযায়ী শ্রমিকের। পরিবারের উপার্জনকারী সদস্যদের হারিয়ে দিশেহারা স্বজনেরা। এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। নিজের উদ্যোগে মৃত শ্রমিকদের প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করলেন তিনি। পাশাপাশি, অসহায় পরিবারগুলির জন্য পাকা বাড়ি তৈরির ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন বিধায়ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ভোরে রাস্তার কাজ সেরে ছোট গাড়িতে করে বাসায় ফিরছিলেন ১৩ জন শ্রমিক। নাসিকের কাছে একটি ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন চালক। দুর্ঘটনায় মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুরের আমডোল গ্রামের ঘাটের খুরশেদ আলি এবং গহমাবাদ গ্রামের সজেমান আলি ও মোহাম্মদ বিশুর।
দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক মতিবুর রহমান। শোকসন্তপ্ত পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। অন্যদিকে, জেলা প্রশাসনের নির্দেশে পরিবারগুলির সঙ্গে দেখা করেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। মহারাষ্ট্র থেকে মৃতদেহগুলি বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
বিধায়ক মতিবুর রহমান বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। হতদরিদ্র পরিবারের তিন কিশোরের প্রাণ চলে গিয়েছে। তাঁদের পরিবারের হাতে নিজের উদ্যোগে ১ লক্ষ টাকা করে সাহায্য তুলে দিয়েছি। পরিবারগুলির জন্য পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করা হবে।”

  • Related Posts

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 32 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 1 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 168 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 75 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 56 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 65 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর