মানিকচক: কংগ্রেসের হাত থেকে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ ছিনিয়ে নিল বিজেপি। সোমবার পঞ্চায়েতে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন বিজেপির রুম্পা ঘোষ মণ্ডল। ১০ সদস্যের পঞ্চায়েতে এদিন উপস্থিত ছিলেন ৬ জন সদস্য। তাঁদের মধ্যে বিজেপির চারজন এবং কংগ্রেস ও তৃণমূলের একজন করে সদস্য ছিলেন। বিজেপির পক্ষ থেকে রুম্পা ঘোষ মণ্ডলের নাম প্রধান হিসেবে প্রস্তাব করা হলে উপস্থিত সকল সদস্যই তাতে সমর্থন জানান। ফলে কোনও ভোটাভুটি ছাড়াই প্রধান নির্বাচিত হন রুম্পা ঘোষ মণ্ডল।







