আজ থেকে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, চাঁচলে পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি

চাঁচল, ২১ সেপ্টেম্বর : আজ, সোমবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে চাঁচল মহকুমার একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মহকুমা শাসক হৃত্বিক হাজরা। সঙ্গে ছিলেন চাঁচল-১ ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তী, সেন্টার সেক্রেটারি দীপক রায়-সহ প্রশাসনের আধিকারিকরা।
রানী দাক্ষায়ণী উচ্চ বালিকা বিদ্যালয়, কলিগ্রাম হাই স্কুল-সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে পরীক্ষার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। অনিয়ম রুখতে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার মোট ৩২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জমায়েত, মাইক-লাউডস্পিকার ব্যবহার এবং সভা-মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। পরীক্ষার সময় ফটোকপি ও জেরক্স মেশিন চালানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক