দু’দিন ধরে চাঁচলের রানিকামাতে জাতীয় সড়কে বিকল ডাম্পার, যানজটে নাকাল সাধারণ মানুষ

চাঁচল: দু’দিন ধরে জাতীয় সড়কের উপর বিকল হয়ে দাঁড়িয়ে রয়েছে পাথরবোঝাই ডাম্পার। এর জেরে শুক্রবার সকাল থেকে রানিকামাত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সংকীর্ণ রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সময় একটি বাইক নিকাশিনালায় উল্টে যায় বলে অভিযোগ। পাশাপাশি জাতীয় সড়কের একাংশে ধস নামায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চাঁচল থানার ট্রাফিক আধিকারিক সুব্রত বসাক। তাঁর তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। পরে ট্রাফিক পুলিশ ও গ্রামবাসীরা ডাম্পার থেকে পাথর নামিয়ে ধস নামা অংশে ফেলে আপাতত যান চলাচলের ব্যবস্থা করেন।
স্থানীয়দের দাবি, ধস নামা অংশটি দ্রুত স্থায়ীভাবে মেরামত করা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। ডাম্পারটি মেরামতের কাজ চলছে। চালকের দাবি, শুক্রবারের মধ্যেই সেটি সচল হয়ে যাবে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক